প্রতিকি ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে আবাসিক এলাকায় অবৈধ ভাবে ইটভাটা নির্মাণের অপরাধে ভ্রাম্যমান আদালতে ভাটা মালিক গোলাপ মন্ডলের (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে আবাসিক এলাকা এবং ফসলের মাঠে অবৈধ পন্থায় যত্রতত্র ইটভাটা স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ওইসব ভাটা মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আরিফ হোসেন বৃহস্পতিবার উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে আবাসিক এলাকায় নির্মিত একটি ভাটায় অভিযান চালায়।
এসময় মৃত গোলাম সরোয়ার মন্ডলের ছেলে ভাটা মালিক গোলাপ মন্ডলকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।