1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নেতাদের দায়িত্বজ্ঞানহীন কথা না বলার অনুরোধ করছি: কাদের - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

নেতাদের দায়িত্বজ্ঞানহীন কথা না বলার অনুরোধ করছি: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ১৩৯ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন নেতাদের দায়িত্বজ্ঞানহীন কথা না বলার অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির বৈঠক শেষে কাদের এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার স্পর্শকাতর সময় অতিক্রম করছে। এই সময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত, দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়।’

বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ এবং অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। নির্বাচনী প্রচারণায় তাই সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল, উন্নয়নশীল রাষ্ট্রের সুফল জনগণ না পেলে তা ফলপ্রসূ হবে না। তাই ক্ষমতার দাপট দেখাবেন না।

সাম্প্রদায়িক শক্তির সাথে সংশ্লিষ্টতা আছে দলে এমন কারো অনুপ্রবেশ না ঘটে; যাতে আদর্শ বিরোধী কেউ, সাম্প্রদায়িক, সন্ত্রাসী, চাঁদাবাজ কেউ দলে ঢুকতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কারে গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া এবং চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।

এ আন্দোলনের অংশ হিসেবে গত রবিবার দুপুরে কোটা সংস্কার দাবিতে শাহবাগে জড়ো হয়ে পদযাত্রা কর্মসূচি করে শিক্ষার্থীরা। পরে তাদের অবস্থানে রাত আটটার দিকে পুলিশ চড়াও হলে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এই সংঘর্ষ পুরো ক্যাম্পাস এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। অনেককে আটক করে পুলিশ।

এরপর গতকাল সোমবারও দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাসান খান কামালের সঙ্গে আন্দোলনকারীদের ২০ সদস্যের প্রতিনিধি বৈঠক করেন।

বৈঠকের পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তারা সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করছেন। তিনি বলেন, সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সবাইকে মুক্তি দেওয়া বিষয়ে সিদ্ধান্ত হয়েছে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft