1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

নিরীহ নিরপরাধ কিশোর ও দিনমজুরকে ডাকাত হিসেবে গ্রেফতারের প্রতিবাদ সাদুল্যাপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের গাছুরবাজার এলাকায় সন্দেহবশতঃ ১৪ বছর বয়সী কিশোর অটোচালক ও এক দিনমজুরকে ডাকাত হিসেবে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন-বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গাছুরবাজার চত্বরে এক সমাবেশে মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরী শামীম, সদস্য মো. সাজু মিয়া, মো. ফজলুল হক মন্ডল, বিমল চন্দ্র ধলু, সাংবাদিক শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী রাকিব হাসান শান্ত প্রমূখ। এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল রাত ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক মুজাহিদপুর গ্রামে এটিএম জিল্লুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর তারা সন্দেহবশতঃ নিরপরাধ খোদ্দকোমরপুর গ্রামের লুতু ব্যাপারীর ছেলে অটোবাইক চালক মো. হাবিব (১৪)ও দিনমজুর মো. লাল মিয়ার বেপারীর ছেলে আল-আমিন (২৫)কে অন্য স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা প্রকৃতপক্ষে নিরপরাধ ও খেটে খাওয়া মানুষ বিধায় তাদের বিরুদ্ধে এধরণের অভিযোগ ভিত্তিহীন।

অপরদিকে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার বিকেলে খোদ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাদুল্যাপুর থানা পুলিশের সুষ্ঠু তদন্ত কামনা করা হয়। সভায় ইউপি চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরীসহ পরিষদের ১৩ জন সদস্যই উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!