সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ঢাবি ভিসির বাসায় হামলাকারীরা সবাই পেশাদার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির ভবনে হামলাকারীরা সবাই পেশাদার’ বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অপরাধীরা যেই হোক তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাবির ভিসি স্যারের বাড়িতে হামলাসহ গত তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। হামলাকারীরা যেভাবে হামলা চালিয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ড ডিস্কের বক্স ভেঙে দিয়েছে এতে বোঝা যায় হামলাকারীরা পেশাদার।

এসময় তিনি বলেন, তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ বিষয়ে মামলা হয়েছে, মেধাবী অফিসাররা মামলার তদন্ত করছেন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft