1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, তদন্ত কমিটি গঠন - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, তদন্ত কমিটি গঠন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এই ঘটনায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। মন্ত্রী নিহতদের পরিবার ও আহতদের সহায়তা দেয়ার কথা জানান।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। হতাহত কারো নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রেন লইনচ্যুতের ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. পারভেজ হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫ জনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। ১২ জনকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, টঙ্গীতে ট্রেনের বগি লইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে হাওর এক্সপ্রেস আটকা পড়েছে।

এদিকে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, টঙ্গীতে কয়েকটি লাইন থাকায় এ দুর্ঘটনার পরও ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন….
ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
মৌলভীবাজার জেলায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের অনেকগুলো বগি লাইনচ্যুত হয়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ট্রেনের ১১টির বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির কয়েকশ’ যাত্রী দুর্ভোগে পড়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন আরটিএনএনকে বলেন, ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে।

ট্রেন দুর্ঘটনার কবলে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান
ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। তবে তার কিছু হয়নি। তিনি নিরাপদে ঢাকায় ফিরেছেন। মৌলভীবাজারের সাতগাঁও রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক বলেন, ‘প্রতিমন্ত্রী এম এ মান্নান উপবন এক্সপ্রেসের একটি কামরায় ছিলেন। তিনি নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। প্রতিমন্ত্রী মহোদয় নিজের ব্যক্তিগত গাড়িতে করে সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত আসেন। পরে গাড়ি ছেড়ে দিয়ে ট্রেনে করে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।’

সাতগাঁও স্টেশনে ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান। পরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজের প্রাইভেটকারের চালককে ডেকে পাঠান। পুলিশ প্রতিমন্ত্রীকে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় নিয়ে তুলে দেয় এবং শায়েস্তাগঞ্জ পর্যন্ত এগিয়ে দেয় বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও।

রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান সকালে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে ১১টি বগি লাইনচ্যুত হয়। বগিগুলো রেলসড়কের পাথরে আটকে যায়। দুর্ঘটনায় রেললাইন দুমরে-মুছড়ে স্লিপারগুলো ভেঙে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুজিবুর রহমান আরো বলেন, ‘আজ শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধারকাজ শুরু করে। যেভাবে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে বেশ কিছু সময় লাগবে’। তবে কী পরিমাণ সময় লাগবে তা নিশ্চিত করে না বললেও তিনি ধারণা দেন, ‘হয়তো বিকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।’

উপবন ট্রেনের যাত্রী আব্দুল্লাহ মাহমুদ জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে। এ সময় যাত্রীদের চিৎকারে এক ভীতিকর পরিস্থিতির অবতারণা হয়। স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের সহযোগিতা করেন।

ট্রেনের আরেক যাত্রী আতিকুর রহমান বলেন, রাত ১টার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেন লাইনচ্যুত হতে থাকে। এ সময় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে ট্রেন স্বল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft