গোবিন্দগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ ঘন্টাব্যাপী দূর্ভোগ

গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষুদ্ধ শ্রমিকরা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পান্থাপাড়ায় সংগঠন কার্যালয়ের সামনে ২৯ এপ্রিল রবিবার বিকেলে ঘন্টাব্যাপী রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে বিক্ষুদ্ধ শ্রমিকদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এসময়ের আগে ও পরে সময়ে রাস্তা সংস্কার চলায় চরম বেকায়দায় পড়ে গোটা শহরের জনতা ও যানবাহন

শ্রমিকরা জানায় যায়, গোবিন্দগঞ্জভিত্তিক গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটির নির্বাচন না দিয়ে দীর্ঘদিন থেকে টালবাহনা করা হচ্ছে। এতে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে সংগঠনের দ্রুত নির্বাচনের দাবিতে আজ রবিবার বিকেল ৩টায় রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে সভাপতি ওয়াহেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

এসময় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকাল ৪টায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শ্রমিকদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দূর্ভোগ কমলেও পরিস্থিতি নিয়ন্ত্রনহিন কথায় কথায় মহাসড়কে শ্রমিক মালিক দের অভ্যান্তরিত দ্বন্দের জের সড়ক মহাসড়কে আদিম যুগের হিংস্ব আচারণ বন্ধ করা এখন সময়ের দাবী।

সড়ক মহাসড়ক আইন চলবে রাষ্ট্রে আইনে, আইনেই সড়ক মহাসড়কের নিরাপত্তা দিয়েছে ইহা বাস্তবায়ন করার জন্যই হাইওয়ে পুলিশ । আইন অনুযায়ীর ব্যবস্থা গ্রহনে জেলা জুড়ে মিলতে পারে এ ভোগান্তির অবসান।