1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় ৬৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ ৪ মাদককারবারি কৌশলে আটক করেছে ডিবি পুলিশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

গাইবান্ধায় ৬৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ ৪ মাদককারবারি কৌশলে আটক করেছে ডিবি পুলিশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ৬৫ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ ৪ জন মাদককারবারিকে কৌশলে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ ২২ এপ্রিল রবিবার অনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় হিলি সীমান্ত এলাকা হতে একটি FREEDOM মোটর সাইকেলের সিটের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সেট করে আসামী ১।নাজমুল হোসেন(৩০),২।রনি বাবু(২২), এ দুই মাদকারবারি ফেন্সিডিলের মূল মালিক আসামী (৩) আহসানুর রহমান আশিক(৩৬),(৪) সাইদুর রহমান ভোটকা(৫০) কে হস্তান্তর করতে আসার পথে সদর থানার বুড়ির ঘর নামক স্হানে ডিবি পুলিশের হাতে আটক হয়।

পরবর্তীতে আসামী নাজমুলের দেয়া তথ্যমতে আসামী আশিক ও ভোটকা কে দাড়িয়াপুর এলাকা হতে আটক করা হয়।

ফেন্সিডিল সহ আটক মাদকারবারি হলো দিনাজপুর জেলার বিরামপুর থানার দাউদপুর গ্রামের নাজির হোসেনের ছেলে ১।নাজমুল হোসেন(৩০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ২।রনি বাবু(২২), ফেন্সিডিলের মূল মালিক গাইবান্ধা সদর থানাধীন পৌরশহরের পূর্বপাড়ার আতাউর রহমান ডানুর ছেলে (৩) আহসানুর রহমান আশিক(৩৬), সদরের পূর্বকমরনই গ্রামের ওমর আলী @ গারোয়ার ছেলে (৪) সাইদুর রহমান ভোটকা(৫০)।

এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ফেন্সিডিল ও মোটরসাইকেলের মোট মূল্য ১,৪০,০০০/- টাকা।আসামী আশিকের বিরুদ্ধে আরো একটি মামলা আদালতে বিচারাধীন আছে।সকল আসামীর বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft