গাইবান্ধায় বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধাতে পালিত হল বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ ৩১ মার্চ শনিবার গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং ত্রয়োদশ বর্ষে পর্দাপন উপলক্ষে ১৩ ফুট লম্বা এবং ১শ’ ১৩ পাউন্ড ওজনের বিশাল আকৃতির একটি কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাভিশন কে শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট এবিএম সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, পৌর মেয়র মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি আবু জাফর সাবু, গাইবান্ধা কেবল নেট ওর্য়াকের সাধারন সম্পাদক রমজান আলী, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন।