সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গাইবান্ধায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ ১০ এপ্রিল বুধবার দুপুরে মাধ্যমিক স্তরের কিশোরী শিক্ষার্থীদের ঋতুস্রাবকালীন নানা শারিরীক সমস্যা ও প্রচলিত নানা কুসংস্কার নিয়ে আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার। পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, জেলা পরিষদ সদস্য ফারজানা শিমুল ।

মূখ্য আলোচক হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন মা ও শিশু কল্যান কেন্দ্রের কর্মকর্তা ডা. আফসারি খানম । তিনি কিশোরীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্বাস্থ সুরক্ষায় স্যানিটারী ন্যাপকিন ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

পরে তাদের হাতে জেলা পরিষদের ব্যবস্থাপনায় ন্যাপকিন তুলে দেয়া হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জেলার ৭ উপজেলার সহস্রাধিক কিশোরীদের মধ্যে স্যনিটারী ন্যাপকিন বিতরণের ঘোষনা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft