মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

 

 

 

 

 

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রতিবেদনটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরিচালক জানান, কারাগারের এক কর্মকর্তা আমাদের কাছে এসেছিলেন। আমাদের মেডিকেলের ৪ চিকিৎসক তাকে (খালেদা জিয়া) পরীক্ষা-নিরীক্ষার পর প্রস্তুতকৃত প্রতিবেদনটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বেলা ১২টায় কারা কর্তৃপক্ষ ঢামেক হাসপাতালে গেলে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। তবে প্রতিবেদনে কি রয়েছে তা প্রাথমিক জানা যায়নি।

এর আগে সোমবার (০২ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘাড়ে ও হাত-পায়ে ব্যথা বেড়েছে। এগুলো আগেও ছিলো, এজন্য তিনি ওষুধ সেবন করতেন। পাশাপাশি বাম হাতেও সমস্যা রয়েছে।

অধ্যাপক ডা. শামসুজ্জামান বলেন, খালেদা জিয়া আগে থেকেই এসব রোগের কারণে ওষুধ খেতেন। আগের ওষুধের পাশাপাশি আরও কিছু ওষুধের নাম ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া রক্তের বেশ কয়েক রকম পরীক্ষা ও এক্স রে করার জন্য ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত চার সদস্যের মেডিকেল টিম গত রবিবার (০১ এপ্রিল) কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষায় যান।

চিকিৎসকরা হলেন- অর্থোপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান ছাড়াও চিকিৎসক দলে ছিলেন- ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিকেল মেডিসিন)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft