1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় ফিরে এলেন তিন নেতা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় ফিরে এলেন তিন নেতা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে ফেরত এসেছেন দলের তিন শীর্ষ নেতা।

তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

এরআগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে কারাগারের উদ্দেশে রওনা দেন।

বিকাল সাড়ে ৩টায় বিএনপি নেতাদের পুরাতন কারাগারে প্রবেশ করতে দেখা যায়। তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না মেলায় কারা ফটক থেকেই তারা ফেরত আসেন।

বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল তারপর সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে। তিনটা থেকে চারটার মধ্যে। আমরা সেই কারণে এসেছিলাম।’

এদিকে আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শীর্ষ নেতারা।

২০-দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ওই বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে।

বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে ২০-দলীয় জোটের কর্মপন্থা, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অভ্যন্তরীণ বিষয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা হবে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির জন্য পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft