1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা গ্রেপ্তার, জামিন আবেদনের শুনানি মঙ্গলবার - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা গ্রেপ্তার, জামিন আবেদনের শুনানি মঙ্গলবার

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা ছুড়ে আট যাত্রী হত্যা মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জামিন আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

রবিবার কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুমূল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন গত ২ জানুয়ারি চার্জশিট দাখিল করেন।

এ মামলায় ৬৯ জন আসামির মধ্যে খালেদা জিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। এর মধ্যে জামিনে আছেন ২৯ জন আর জেলহাজতে রয়েছেন একজন।
গত ২৮ মার্চ পূর্বনির্ধারিত তারিখে কুমিল্লার আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার আইনজীবীদের করা জামিনের আবেদন শুনানি হয়নি। ওইদিন তাকে আদালতে হাজির না করায় সাতদিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এর আগে ১২ মার্চ আইনজীবীদের করা খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনের শুনানির দিন ২৮ মার্চ ধার্য করে খালেদা জিয়াকে হাজিরার নির্দেশ দেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft