1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এবার প্রশ্নপত্র ফাঁস হবে না: শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার প্রশ্নপত্র ফাঁস হবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

সোমবার ‘এইচএসসি পরীক্ষা ২০১৮’ এর শুরুর দিনে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ২০১৮ এ প্রশ্নপত্র ফাঁস রোধে সম্ভাব্য যা যা করার দরকার, সরকারের পক্ষ থেকে তার সব ব্যবস্থাই করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ সোমবার (২ এপ্রিল) পরীক্ষা শুরুর প্রথম দিন সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী আরো আশা করেন, এবার প্রশ্নপত্র ফাঁস হবে না। সব পরীক্ষা সুষ্ঠুভাবে সমাপ্ত হবে।

নিয়ম মেনে সকালে ওই কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীরা আসন গ্রহণ করতে আসে। লাইন ধরে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্র থেকে মাইকে পরীক্ষার হলে প্রবেশের নিয়ম বলা হচ্ছিল।

এ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফটক থেকে সরে গিয়ে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশের জন্য তিনি অভিভাবকদের অনুরোধ করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হবে। এই ক্ষেত্রে আপনাদের বলতে চাই, নানা ধরনের সমস্যা হয়তো প্রতিদিনই যুক্ত হচ্ছে। আমরা সম্ভাব্য যা হতে পারে এবং যা যা আমাদের জানার মধ্যে আছে, আপনারা আমাদের জানিয়েছেন বা অন্যান্য মাধ্যমে জানছি, এই সবকিছু মোকাবিলা করে আমরা ব্যবস্থা নিয়েছি।’

‘আগেও বলেছি, মানুষের পক্ষে যা যা করা সম্ভব, আমাদের এই বাস্তবতায় সেই অনুসারে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি, সবাই সহযোগিতা করবেন। আমাদের এই পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে,’ যোগ করেন শিক্ষামন্ত্রী।

এরপর সকাল ১০টা থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। প্রথম দিন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএস-এ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বিকেলে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা হচ্ছে।

চলতি বছর আট হাজার ৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৬৭৩ জন ছেলে ও ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন মেয়ে। এবার তত্ত্বীয় পরীক্ষা সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে।

২০১৭ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন, বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৪৪টি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!