সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

অবশেষে পদত্যাগ করলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান। মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।

আরাস্তু খান আজ বলেন, ‘কাজের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছি। ব্যাংকের কারণে পরিবারকে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না।’

২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সময় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরাস্তু খান। এরপর ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন।

গত বছরের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আসে। সে সময় কোন রকম আগাম আভাস ছাড়াই অপসারণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়।

এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে। আর নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞাকে।

এর ফলে ইসলামী ব্যাংকে অস্থিরতা যেন ক্রমেই বাড়ছে। কর্মকর্তাদের মধ্যেও বিরাজ করছে এক আতঙ্ক। এতে ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft