1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ইসলামভীতিকে নির্বাচনী হাতিয়ার বানাচ্ছে ডানপন্থী রাজনীতিকেরা’ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

‘ইসলামভীতিকে নির্বাচনী হাতিয়ার বানাচ্ছে ডানপন্থী রাজনীতিকেরা’

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ১১৬ বার পড়া হয়েছে

ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতিবিদরা নির্বাচনে জয়লাভ করতে ইসলামফোবিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন একজন মার্কিন অধ্যাপক।

ক্যালিফোর্নিয়া-বারকেলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাতেম বাজিয়ান রবিরার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আনাদুলো এজেন্সি’কে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ইসলামফোবিয়াকে একটি রাজনৈতিক প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন অতি ডানপন্থী গোষ্ঠী ও নিন্দিত কিছু রাজনৈতিক অভিজাতরা। এসব রাজনীতিবিদরা নির্বাচনে জয়লাভ করতে ইসলামকে খারাপ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন।’

বাজিয়ান ইস্তাম্বুল-ভিত্তিক ইংরেজি দৈনিক ‘সাবাহ’র একজন সাপ্তাহিক কলামিস্ট। এছাড়াও, তিনি ‘জায়েতুনা’ কলেজের ইসলামি আইন ও ধর্মতত্ত্বেরও একজন অধ্যাপক।

সাবাহাতিন জেইম বিশ্ববিদ্যালয়ের ইসলামোফোবিয়া নিয়ে তিন দিনের সম্মেলনে অংশ নিতে তিনি এখন ইস্তাম্বুলে আছেন।

বাজিয়ানি বলেন, ‘মুসলমানদেরকে খারাপ হিসেবে চিত্রিত করার এবং তাদেকে লক্ষ্যবস্তু করার কৌশল নির্বাচনী রাজনীতির দ্বারা পরিচালিত হচ্ছে।’

সাম্প্রতিককালে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে ডানপন্থী দলগুলো শরণার্থী সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করেছে।

বাজিয়ান বলেন, ডানপন্থী রাজনৈতিক দলগুলো নিজেদেরকে দেখানোর চেষ্টা করছে যে, তারা পশ্চিমা সমাজকে বহিরাগতদের হাত থেকে রক্ষা করছেন।

আরো পড়ুন…
জার্মান পুলিশের হাতে লাঞ্ছিত তুর্কি নাগরিককে এরদোগানের সহমর্মিতা
জার্মানির পুলিশের হাতে লাঞ্ছিত প্রবাসী এক তুর্কি নাগরিককে ফোন করে তার প্রতি সহমর্মিতা ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

রবিবার ইউসুফ আনসাল নামের ওই প্রবাসী তুর্কি’র সঙ্গে টেলিফোনে এরদোগান কথা বলেন বলে প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়।

রবিবার স্টুটগার্ট শহর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সমর্থকদের বিক্ষোভের বিরুদ্ধে ইউসুফ আনসাল প্রতিবাদ করেন। এরপর জার্মান পুলিশ কর্মকর্তাদের একটি দল তাকে জোরপূর্বক মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে আটক করে নিয়ে যায়।

বিক্ষোভে পিকেকে’র সমর্থকেরা তুরস্ক বিরোধী এবং এরদোগান বিরোধী বিভিন্ন ব্যানার বহন করেন এবং এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়। ঘটনাটি অন্য একজন তুর্কি নাগরিকের ভিডিওতে ধরা পড়ে।

প্রেসিডেন্ট কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়, টেলিফোনালাপে এরদোগান ইউসুফ আনসালের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনেন এবং তার প্রতি সহমর্মিতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft