সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ইসরাইলি হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছে আরব লীগ

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তেল আবিবের বিরুদ্ধে তদন্তের দাবি করেছে আরব লীগ। গত শুক্রবারের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছে আরব দেশগুলোর এ সংস্থা।

মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোয় এক জরুরি বৈঠকে বসে আরব লীগ। বৈঠক থেকে সংস্থাটি জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরাইলের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর তেল আবিবের হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে।

বৈঠক শেষে আরব লীগ চূড়ান্ত বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে এ সংস্থা ইসরাইলি হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বলে বিবেচনা করছে।

এছাড়া, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার যে আহ্বান জানিয়েছে তার প্রতিও সমর্থন দেয়া হয়েছে।

বৈঠক শেষে আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইত ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি তোলা হবে।

গত শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে ২০ জন নিরস্ত্র ফিলিস্তিনি শহীদ হন। এ নিয়ে সারা বিশ্বে নানামুখী আলোচনা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft