1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আসছে আসিফ-আঁখির টিপ টিপ বৃষ্টি - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসছে আসিফ-আঁখির টিপ টিপ বৃষ্টি

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

মুষল ধারার বৃষ্টিতে নয়, টিপ টিপ বৃষ্টিতে ভিজেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও সুকন্ঠী গায়িকা আঁখি আলমগীর। না, বাস্তবে নয়। ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানের সুরে ভিজেছেন তারা। গানটি সুর-সঙ্গীত করার পাশাপাশি লিখেছেন তরুন মুন্সী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। এবার প্রকাশিত হতে যাচ্ছেন গানটি। ইতিমধ্যে পুবাইলে শেষ হয়েছে এ গানের শুটিং। এতে অংশগ্রহণ করেছেন আঁখি ও আসিফ। ভিডিও পরিচালনায় ছিলেন ভাস্কর জনি।

গানটির অডিও এবং ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, ‘আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি। এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এ গানটির কথাগুলো চমৎকার। সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আঁখিকে দেখতে পাবে। আশা করি, আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে।’

আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কীতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। এখন কিছু বলব না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবে’। ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার তাদের ইউটিউব চ্যানেলে মুক্ত করা হবে ‘টিপ টিপ বুষ্টি’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft