মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্দোলনের মধ্যে দিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মির্জা ফখরুল নয়াপল্টনে সামনে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ। গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ সরকারের যে নীল-নকশা এবং নীল প্রচেষ্টা করছে, সেটাও আমরা পরাস্ত করতে সক্ষম হবো।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা যে শপথ নিয়েছি, তারই অংশ হিসেবে আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি।

সিনিয়র নেতারা দল ছাড়তে পারেন কিন্তু মাঠের নেতারা দল ছাড়বে না- তার এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতির মাঠে রাজনৈতিক নেতারা অনেক কথাই বলেন। বাংলাদেশের মিডিয়ার একটি প্রবণতা রয়েছে, আমরা মূল জায়গায় না গিয়ে এসব বিষয় খুঁজে বেড়ায়। আর আজকে আমাদের মূল বিষয় দেশে গণতন্ত্র নাই।

অপরদিকে আজ সকাল ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাখালিতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। লিফলেট বিতরণের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কয়েক দফা বাধা প্রদান করেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা যখন মহাখালিতে লিফলেট বিতরণ শুরু করি, সেই সময় পুলিশ আমাদের বাধা দেয়। ওই সময় আমাদের বেশ কয়েক জন নেতাকর্মীদের আটক করে পুলিশ। আর সেখান থেকে আমি চলে আসার পরে শুনেছি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারকে পুলিশ আটক করেছে।

নয়াপল্টনে বিএনপি মহাসচিবের সাথে লিফলেট বিতরণে অংশ নেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft