1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারই প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে সিকিউরিটি টেপযুক্ত বিশেষ খাম। পাশাপাশি লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে দেশের ১০টি শিক্ষাবোর্ড।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার ২শ’ ৫৩টি কলেজ থেকে ৯৭ হাজার ৬শ’ ৮৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বক্ষণিক কাজ করবে ১০টি বিশেষ টিম ও ৪০টি সাধারণ টিম। প্রশ্নপত্র ফাঁস রোধে এবার প্রথমবারের মতো সিকিউরিটি টেপযুক্ত বিশেষ খাম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, প্রশ্নপত্র বিতরণের সময় সময় আমরা একটি বিশেষ খাম ব্যবহার করবো। যে সিকিউরিটি খামে করে গোপনীয় বাহনে করে প্রশ্ন আসবে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছার আগে খোলার কোনো ব্যবস্থা নেই।

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৭১ হাজার ৫শ’ ৬৩ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে বোর্ড কর্তৃপক্ষের ৫টি এবং শিক্ষকদের সমন্বয়ে গঠিত ১৯টি ভিজিলেন্স টিম সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

সিলেট শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, বিকাশ, রকেট একই অ্যাকাউন্ট থেকে যদি বার বার টাকা আদান-প্রদান হয় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন বা বোর্ডে জানানোর ব্যবস্থা করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার মাদ্রাসা ও কারিগরিসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪শ’ ৫৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!