সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে স্বপন

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে মৌখিকভাবে এ দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যান। সফরে যাওয়ার সময় স্বপনকে মৌখিকভাবে এ দায়িত্ব দেয়া হয়।

প্রতিনিধি দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অবর্তমানে তুমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।’

এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া না হলেও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমান বন্দরে উপস্থিত দলটির একাধিক নেতা। আবু সাঈদ আল মাহমুদ স্বপন টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে সেদেশে তিনদিন অবস্থান করবে প্রতিনিধি দলটি। রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। আগামী ২৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft