1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সৌদি আরবে অভ্যুত্থানের চেষ্টা, রাজপ্রাসাদের বাইরে প্রচণ্ড গোলাগুলি! - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সৌদি আরবে অভ্যুত্থানের চেষ্টা, রাজপ্রাসাদের বাইরে প্রচণ্ড গোলাগুলি!

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

সৌদি আরবের বাদশাহ সালমানের বাসস্থান রয়্যাল প্যালেসের বাইরে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজ উইকের খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর গোলাগুলির ঘটনা ঘটে।

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর বলছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির সময় সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান কোথায় ছিলেন তা নিয়েও দুই রকম তথ্য প্রকাশ করা হয়েছে।

মিররের খবরে বলা হয়েছে, গোলাগুলির সময় যুবরাজকে নিরাপদে পার্শ্ববর্তী সেনা বাঙ্কারে সরিয়ে নেয়া হয়।

অন্যদিকে নিউজ উইকের খবরে বলা হয়েছে, ওই সময় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই প্যালেসে ছিলেন না। তিনি দিরিয়ায় তার একটি ফার্মে অবস্থান করছিলেন। নিউজ উইকের খবরে স্থানীয় পুলিশ প্রধানের বরাত দেয়া হয়েছে।

কারা এ গুলিবর্ষণ করেছে এবং তাদের সংখ্যা কতো কিংবা কি উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণোমাধ্যম ডেইলি সাবহা জানায়, তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একটি ড্রোন প্রাসাদের কাছিকাছি আসলে গুলি করে ভূপাতিত করার পরপরই গোলাগুলির ঘটনা শুরু হয়। ডেইলি সাবহা আরও জানায়, প্রাসাদ অভ্যুত্থানের ঘটনাও ঘটতে পারে।

প্রেস টিভি জানায়, বাদশাহ সালমানের প্রতিপক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তাদের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে।

এদিকে হামলাকারীর সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও বাদশাহ সালমানকে স্থানীয় বিমান ঘাঁটিতে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, গোলাগুলির সময় বাদশাহ সালমান রিয়াদের প্রাসাদে ছিলেন না। বাদশাহ এ সময় খামার দারিয়াতে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft