মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বিকাশ, রকেট ও তিনটি কুরিয়ার সার্ভসে অনুসন্ধান শুরু করেছে দুদক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ১১২ বার পড়া হয়েছে

বিকাশ, রকেট ও তিনটি কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে নীতিমালা লংঘন করে ঘুষ লেনদেন, মুদ্রাপাচার, ইয়াবাসহ মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুসন্ধানে এরই মধ্য দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট নথি-পত্র তলব করেছে দুদক।

তিন কুরিয়ার সার্ভিস হলো- এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, বৃহস্পতিবার দুদকের পৃথক নোটিশে বিকাশ লিমিটেডের রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টম্যান্টের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম মো. কবিরকে তলব করেছে। ওই অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. মাহমুদ হাসানের সই করা নোটিসে আগামি ১২ এপ্রিল হুমায়ুন কবীরকে এবং ১৫ এপ্রিল সাইফুল আলমকে সকাল ১০টায় দুদক প্রধান কাযালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

এছাড়া এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে অভিযোগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র নির্ধারিত সময়ে দুদকের পাঠাতে নোটিস দিয়েছেন দুদক উপপরিচালক মাহমুদ হাসান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft