রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কক্সবাজারে র‌্যাব সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৭৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়ের ঘটনায় ‘শিশু ধর্ষণ’ মামলার এক আসামি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন। নিহত আব্দুর রহিম (২০) একই এলাকার বাসিন্দা।

মেজর রুহুল বলেন, ‘শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামি উপজেলার ডুলাহাজার ইউনিয়নের উলুবনিয়া এলাকায় সহযোগীদের নিয়ে অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ল্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে গোলাগুলি বন্ধ হলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি বন্দুক, তিনটি রাউন্ড ও দুটি খালি খোঁসা।’

অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে র‌্যাবের কাছে অভিযোগ আসার পর এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাবের এ অধিনায়ক।

মেজর রুহুল বলেন, ‘গত সোমবার বিকেলে চকরিয়া উপজেলার উলুবনিয়া এলাকার চার বছরের এক কন্যাশিশু বাবা-মা বাড়িতে না থাকাকালীন ধর্ষণের শিকার হয়। গত বুধবার ধর্ষিত কন্যাশিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী যুবক আব্দুর রহিমকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft