শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আগামী ২৪ ঘন্টায় আরও ঝড়ের পূর্বাভাস

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

আগামী চব্বিশ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টা অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত সময়ে ঝড়, দমকা হাওয়া ও সাথে থাকবে ভারী বর্ষণ।

এদিকে আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস যখন ওয়েবসাইটে দেখা যাচ্ছিলো তখনই ঢাকা ও আশেপাশের এলাকায় দিনের আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে।

আকাশে প্রচণ্ড গর্জনের সাথে সাথে অনেক এলাকাতেই বৃষ্টি হচ্ছে।

ওদিকে পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও নোয়াখালীসহ দেশের প্রায় সর্বত্রই ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সাথে সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও। বাংলাদেশে গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বহু মানুষের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft