1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গা ক্যাম্প সফরে ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

রোহিঙ্গা ক্যাম্প সফরে ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বাণিকার্ট।

শনিবার সকাল ৮টার দিকে তিনি গাড়িযোগে টেকনাফের শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে আলাপ করেন। এরপর সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী প্রত্যাবাসনের জন্য তৈরি ট্রানজিট ঘাট পরিদর্শন।

সেখান থেকে গাড়িযোগে তিনি বেলা ১২টার দিকে উখিয়ার টিভি কেন্দ্র সংলগ্ন ইউএনএইচসিআরের (UNHCR) পরিচালনাধীন ট্রানজিট ক্যাম্পে আসেন। সেখানে তিনি রোহিঙ্গাদের দেয়া স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন ও রোহিঙ্গাদের সাথে আলাপ করেন। এরপর তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প পরিদর্শনে যান।

ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ট্রাম্প প্রশাসনের এক বছরের বেশি সময়কালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উচ্চপর্যায়ের কোনো ব্যক্তির এটিই প্রথম সফর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

রোহিঙ্গাদের সহায়তায় কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ শনিবার সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিকালে তিনি ঢাকায় ফিরবেন। তার সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতা জোরদার, ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft