শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ভোট কারচুপির অভিযোগে পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার দ্বীপরাষ্ট্র পেরুর প্রেসিডেন্ট ভোট নিয়ে কারচুপির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন। অভিযুক্ত এ প্রেসিডেন্টের নাম পেদরো পাবলো কুজেনিস্কি। খবর বিবিসির

খবরে বলা হয়, কোনো অন্যায় করার কথা অস্বীকার করলেও ‘দেশের উন্নয়নের পথে বাধা হয়ে থাকতে চান না’ উল্লেখ করে বুধবার পদত্যাগ করেন তিনি।

পরে পেরুর কংগ্রেসের কুজেনস্কির দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি অনুমোদন করেছেন। উৎকোচ গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার একটি অভিশংসন ভোটের মুখোমুখি হওয়ার কথা ছিল তার।

কুজেনস্কির মিত্ররা এই ভোটে তাকে সমর্থন দেওয়ার জন্য বিরোধীদলীয় রাজনীতিকদের অর্থ দেওয়ার প্রস্তাব করছেন, এমন ফুটেজ প্রকাশ পাওয়ার পর থেকে কুজেনস্কির পদত্যাগের দাবিতে প্রবল চাপ সৃষ্টি হয়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে কুজেনিস্কি বলেন, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি রাষ্ট্রের সব দলের একতার মধ্যে বাধা হয়ে থাকতে চাই না। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাষ্ট্রীয় একতা, যেটা আমাকে গ্রহণ করবে না। তাই আমি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft