সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বিশেষ অভিযানে গাইবান্ধায় ৯ দিনে ৫২ জন জুয়ারু গ্রেফতার : জেলা জুড়ে জুয়া বন্ধে অভিযান অব্যহত রেখেছে ডিবি পুলিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

চৈত্র মাস উপলক্ষে জেলার সকল থানায় অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের পূণ্যস্নান উপলক্ষে আয়োজিত মেলাসমূহে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জুয়ারুদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হয়।

সেই অভিযানের অংশ হিসাবে গত ১৭ মার্চ থেকে ডিবি পুলিশ সাদুল্লাপুর থানার টুনিরচর মেলা হতে জুয়ারু (১) সাইফুল রতন(৪০) পিতা-মুনছুর মিয়া সাং-টুনিরচর (২)খায়রুল ইসলাম (৪২) পিতা মনির উদ্দিন সাং-গোবিন্দপুর(৩) আবু বক্কর(৫৫)পিতা-মৃত আবুল কাশেম সাং-কৃষ্টপুর (৪) রউফ(৩৭) খোকা মিয়া সাং-হিয়ালী সকলের থানা-সাদুল্যাপুর (৫) সাদেকুল(৩৫)পিতা-মৃত গুলমোহন সাং তালুকমন্দুয়ার(৬) সাইদুল ইসলাম(৫৪) পিতা-মৃত আজিজুর রহমান সাং-খামারটেঙ্গরজানি ও (৭)আব্দুল মালেক(৩৫) পিতা-মৃত দেলবর গাছু সাং-বিহারামপুর ও ৮)কাশেম(৩০)সাং কৃষ্টপুর সর্ব থানা-সাদুল্যাপুর ও জেলা-গাইবান্ধাদের গ্রেফতার পূর্বক জুয়া আইনে মামলা দায়ের করে। একই তারিখে সাঘাটা থানা পুলিশ মান্দুরা মেলা হতে পেশাদার জুয়ারু ১)হারুন(৪০) ২)ফারুক(২৮) ৩)শহিদজ্জামান(২৮) ৪)ফিরোজ কবির(৪৮) ৫) মমিনুল(২৯) ৬)এজাদুল(২৬) ৭)রফিকুল(৩০)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ৩০০/- টাকা করে জরিমানা করে।

২৩/৩/১৮ তাং ডিবিপুলিশ সদরের নশরতপুর মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১)আনোয়ার (২৯) ও ২)হাবিবুল(২৫)দ্বয়কে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করে।

এরপর ২৪/৩/১৮ তাং ডিবিপুলিশ গোবিন্দগঞ্জ থানার রাখালবুরুজ মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১) সাজু(৩৫) ও ২)জাহিদুল(৪৫)দ্বয় কে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করে। গত ২৪/৩/১৮ খ্রী রাত্রিতে সদর থানা পুলিশ ছেরীমারা চরে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার অভিযোগে আসামী ১) শিউলী(২৫) ২)চাঁদনী(২৫) ৩)রোকসানা(২৫) ৪)প্রিয়াংকা(২৫) ৫)মনিরা(২৮) ৬)মতিউর(৩০) ৭)হাবিবুর(৩২) ৮)বায়েজিদ(৩১) ৯)কুদ্দস(৩০)দের গ্রেফতার পৃর্বক মোবাইল কোর্টে ২০০/- করে জরিমানা করে। একই তারিখে সুন্দরগন্জ থানা পুলিশ সোনারায় মেলা হতে জুয়ারু ১)সাহিন(২৫) ২)মাহবুব(৩৫) ৩)ফুলমিয়া (২৮) দের গ্রেফতার জুয়া আইনে মামলা নং২২(৩)১৮ রুজু করা হয়। এবং সুন্দরগন্জ থানা পুলিশ ২৫/৩/১৮ তাং রামজীবন মেলা হতে জুয়ারু ১)বকুল(৩২) ২)শাহআলম(২৫) ৩)শহিদুল(৩৪)দের গ্রেফতার পূর্বক জুয়া আইনে মামলা নং ২৪(৪)১৮ দায়ের করে। একই তারিখে ডিবি পুলিশ পলাশবাড়ী থানার বেতকাপা মেলা হতে জুয়ারু১)কামরুজ্জান(৩৫) ২) মেহেরুল(২৬) ৩) সোহেল(২৮) ৪)রিজু(২৬) ৫)তহিদুল(৩২) এবং একই তারিখে ডিবি পুলিশ সুন্দরগঞ্জ থানার শোভাগন্জ মেলা হতে জুয়ারু১)আজাদ(২৮) ২) জাহান্গীর(২০) ৩)মোঃ আলী(২০)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ২০০/- করে জরিমানা করা হয়।

গত ২৫/৩/১৮ তারিখে সদর থানা কুপতলা দূর্গাপুর মেলা হতে জুয়ারু ১)কবির(৩৫) ২)আনছার(৪৫) ৩) নুরনবী(৪০) ৪)হামিদুল(২৭) ৫)মইনুল(২৭) ৬)মমিন(৩২)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ১ নং আসামীর ১৫ দিন ও বাকী আসামীদের ১ মাস করে জেল প্রদান করে।

২৫/৩/১৮ তাং গোবিন্দগঞ্জ থানা পুলিশ বড়দহ মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১) মোন্তাজ(২২) ২) সাইফুল(৩০) ৩)ফজলুল(৩৫) ৪) ফরিদুল(২৫) ও৫)নজির(৪৮)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করে। ২৫/৩/১৮ তাং সাদুল্লাপুর থানা পুলিশ বিভিন্ন মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১)আতিকুর(২০) ২)ফেরদৌস(৪০) ও ৩)লান্জ(২৫)দের গ্রেফতার পূর্বক মামলা নং২৮(৩)১৮ দায়ের করে।

উল্লেখ্য,জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে ডিবি পুলিশের সেতৃত্বে জুয়া বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft