
বাংলাদেশ তাঁতীলীগের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের আয়োজনে বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত কাল ২২ মার্চ বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্র্যালী শহরের বিভিন্ন সড়কে প্রর্দক্ষিণ শেষে পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা তাঁতীলীগের আহবায়ক আকতারুজ্জামান টিটুর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ,অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতীলীগ আহবায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামসুজোহা হিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেককাটা করা হয়।
সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব।