সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

জোর করে হিজাব খোলায় দেড় কোটি টাকা জরিমানা!

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

তিন নারীর সাথে আইনি সমঝোতায় পৌঁছেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। জোর করে হিজাব খুলে ফেলার একটি মামলায় নিউইয়র্ক পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। ওই নারীদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মামলার বাদী তিন তরুণীর অভিযোগ, সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা। ওই সময় তাদের ছবিও তুলেছিলেন ওই কর্মকর্তারা। খবর বিবিসির

নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে ২০১৫ সালে কর্মকর্তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়, ধর্মীয় প্রয়োজনে যারা পর্দা করে মাথা ঢেকে রাখেন, সেটা খুলে ফেলা যাবে। সেই নির্দেশনা অনুযায়ী এ ধরনের কাণ্ড ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মামলার বাদী পক্ষের উকিল তাহানি আবুশি জানান, কেবল মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না মামলাটি। অন্য ধর্মের যাদের মাথা ঢেকে রাখার রেওয়াজ আছে, তারাও এই রায় থেকে উপকার পাবেন।

প্রসঙ্গত, নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন এবং ছবি তুলেছিলেন। মামলাটি শুরু হয় ২০১২ সালে। এই মামলার বাদীপক্ষের উকিল তাহানি আবুশি বলেন, মামলাটি শুধু মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, অন্য যেসব ধর্মে মাথা ঢেকে রাখার নিয়ম আছে তাদের জন্য এই মামলার রায় তাৎপর্যপূর্ণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft