শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

চতুর্থ বারের মতো পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

ফের ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, রবিবার (১৮ মার্চ) নির্বাচন শেষে ৭৩.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন পুতিন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১.২ শতাংশ ভোট পেয়ে ২য় অবস্থানে রয়েছেন বামপন্থী দলের পাভেল গ্রুদিনিন।

এছাড়া ন্যাশনালিস্ট লিব্যারাল ডেমোক্রেটিক পার্টির ভ্লাদিমির ঝিরিনোভস্কি ৬.৭ শতাংশ ভোট পেয়ে ৩য় এবং মিডিয়া ব্যক্তিত্ব সেনিয়া সোবচাক ২.৫ শতাংশ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেও এবার পুতিনের বোট বেড়েছে। সেবার পেয়েছিলেন ৬৪ শতাংশ ভোট। এবার গতবারের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

ভোটগ্রহণ শেষে পুতিনের ক্যাম্টেইন টিম জানিয়েছিল, নির্বাচনে পুতিন অসাধারণভাবে জয় লাভ করবেন।

এ নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ায় ১১টি টাইমজোনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ৯৭ হাজার ভোটকেন্দ্রে রাশিয়ায় বসবাসরত ১০ কোটি ৮০ লাখ এবং রাশিয়ার বাইরে বসবাসরত ২০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাশিয়ার বাইরে থাকা রুশ ভোটাররা ৪০০ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। তবে বৈরি রাষ্ট্র ইউক্রেন তার দেশে থাকা রাশিয়ান ভোটারদের ভোটে অংশ নিতে দেয়নি। ক্রিমিয়া ও সেভাস্তোপল নৌবন্দর রাশিয়ার কেড়ে নেয়ার প্রতিবাদেই ইউক্রেন এই ব্যবস্থা নিয়েছে।

অন্য প্রার্থীরা হলেন- পাভেল গ্রুদিনিন (কমিউনিস্ট পার্টি), কাসেনিয়া সোবচাক (সিভিল ইনিশিয়েটিভ), ভ্লাদিমির ঝিরিনোভস্কি (লিবারাল ডেমোক্রেটিক পার্টি), সের্গেই বাবুরিন (অল পিপলস ইউনিয়ন) মাক্সিম সুরিয়াখিন (কমিউনিস্টস অব রাশিয়া), বোরিস তিতভ (পার্টি অব গ্রোথ) এবং গিগোরি ইয়াভলিনস্কি (ইয়াভলোকো)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft