মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

কলকাতায় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে টালিগঞ্জের এক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। ওই অভিনেত্রী (২৩) গত কয়েক বছর ধরে ওই এলাকাতেই থাকতেন।

জানা যায়, যে বাড়িতে তিনি থাকতেন শুক্রবার সেই বাড়ি থেকেই রিজেন্ট পার্ক থানার পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। দেশটির পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৌমিতা সাহা। তিনি হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। অভিনয়ের সূত্রেই তিনি রিজেন্ট পার্ক থানা এলাকার ওই বাড়িতে থাকতেন। সেখান থেকে নিয়মিত কাজে যেতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft