1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইরানের বিপক্ষে ৮-১ গোলে জিতেছে বাংলাদেশের কিশোরীরা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইরানের বিপক্ষে ৮-১ গোলে জিতেছে বাংলাদেশের কিশোরীরা

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৫ চার জাতি আমন্ত্রণমূলক নারী ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইরানের জালে আটটি গোল দিলো বাংলাদেশের কিশোরীরা।প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেলো তারা।প্রথম ম্যাচে মালয়েশিয়ার জালে ১০ গোল দিয়েছিল বাংলাদেশ। আজ ইরানের বিপক্ষে ৮-১ গোলে জিতেছে তহুরারা। হ্যাটট্রিক করেন তহুরা ও শামসুন্নাহার দু’জনেই।

দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ শুরুতেই এগিয়ে থাকে। এক মিনিটেই গোল করেন তহুরা খাতুন। এর পর কিছুটা বিরতি নিয়ে আরো দুটি গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করে।ম্যাচের ৩২ মিনিটে অ্যানি মগিনি ও প্রথমার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে তহুরা-শামসুন্নাহাররা। ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নাহার।হ্যাটট্রিকের পথে ছুটছিলেন মগিনিও। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান। তবে ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি সে। উল্টো খেলার শেষ মুহূর্তে একটি গোল শোধ করে ইরান।

চার দলের টুর্নামেন্টে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ শিরোপায় চোখ রেখেই খেলতে গেছে এ টুর্নামেন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft