রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

২৫ মার্চ রাতে সারাদেশে ব্লাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে এক মিনিট সারাদেশে ব্লাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ড. জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। এরপরেও হামলাকারী কীভাবে তার কাছাকাছি পৌঁছালো তা খতিয়ে দেখা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার রাজধানীর পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুল ও কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই অনুষ্ঠান এলাকা কিংবা জাফর ইকবালের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। নিরাপত্তায় ‍যদি ঘাটতি থাকত তাহলে হামলাকারীকে পুলিশ ধরতে পারত না। হামলাকারী আহত হয়েছে। তাকে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু সুস্থ হলেই ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।

হামলাকারী কোনো উগ্রবাদী সংগঠনের সদস্য কি না বা এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গিয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দি নেয়া হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি প্রদান করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত হন জাফর ইকবাল। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে-সিএমএইচে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft