সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

২৩ অবৈধ ভারতীকে আটক করেছে শ্রীলঙ্কা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

 

ট্যুরিস্ট ভিসা নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে বিভিন্ন পেশায় কাজে যোগ দেয়ার অভিযোগে ভারতের ২৩ নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (১৪ মার্চ) তাদের আটক করা হয় বলে শ্রীলঙ্কার অভিবাসন দপ্তর গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

অভিবাসন দপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন জ্যোতিষচর্চা এবং ৯ জন পোশাক বিক্রিতে যুক্ত ছিলেন। অপর ৫ জন ছুতোরের কাজ করতেন।

আটক হওয়া ওই ২৩ ভারতীয়র পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ভ্রমণ ভিসা নিয়ে শ্রীলঙ্কায় বিভিন্ন পেশায় ভারতীয় নাগরিকদের যোগ দেয়ার খবর আগেও অনেকবার গণমাধ্যমে এসেছে।

শ্রীলঙ্কার সাম্প্রদায়িক দাঙ্গায় চিন্তিত দিল্লি
কলম্বো: প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শীলঙ্কায় সাম্প্রতিক উগ্রপন্থী বৌদ্ধগোষ্ঠী ও সংখ্যালঘু মুসলিমদের মধ্যেকার সংঘর্ষ এবং জরুরি অবস্থা পরিস্থিতি পর্যালোচনার পরে উদ্বিগ্ন সাউথ ব্লক।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বদলে যাচ্ছে শ্রীলঙ্কার বৌদ্ধধর্মের চরিত্র। ‘বদু বালা সেনা’র মতো বিভিন্ন সংগঠনের মাধ্যমে ক্রমশ সেখানে জন্ম নিচ্ছে এক ধরনের কট্টরপন্থী জাতীয়তাবাদী বৌদ্ধ মনন।

অন্য দিকে, দেশটির আরো মনে করছে শ্রীলঙ্কার জনসংখ্যার ১০ শতাংশ, শান্তিপ্রিয় মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে দেশের বাইরের বিভিন্ন ‘উগ্র মৌলবাদী মুসলিম সংগঠন’। যার ফলে ভবিষ্যতে সে দেশে দীর্ঘস্থায়ী সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখছে দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে হামলার আঁচ এখনই ভারতে পৌঁছচ্ছে না ঠিকই। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘমেয়াদি অশান্তি চললে তা অবশ্যই জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক।

তা ছাড়া, শ্রীলঙ্কার যে ক্যান্ডি শহরে সব চেয়ে বেশি সংঘর্ষ চলছে, সেখানে কর্মসূত্রে বহু ভারতীয়ের বসবাস। সেটি ভারতীয়দের প্রিয় পর্যটনকেন্দ্রও বটে। আপাতত শ্রীলঙ্কার ভারতীয় দূতাবাসকে পরিস্থিতির উপরে নজর রাখার জন্য সতর্ক করা হয়েছে।

শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান আধিপত্য ভারতকে এমনিতেই চিন্তায় রেখেছে। বন্দর থেকে বাণিজ্য, সামরিক প্রস্তুতি থেকে পরিকাঠামো— বেজিংই এখন শেষ কথা কলম্বো প্রশাসনের কাছে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে শক্তি জোগানো এবং তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য চীন কতটা সক্রিয়, তা নিয়েও খোঁজ নিচ্ছে ভারত।

তামিল টাইগাররা যুদ্ধে পরাস্ত হওয়ার পরে সিংহলি জাত্যভিমান উস্কে দিতে সচেষ্ট ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। বিজয়োল্লাসের আবহেই তৈরি হয় সিঙ্ঘলি উগ্র জাতীয়তাবাদ।

কূটনৈতিক সূত্রের মতে, সিংহলিদের সেই উগ্রতা রুখতে পশ্চিম এশিয়া থেকে অর্থ এবং কিছু কট্টরবাদী মুসলিম সংগঠনের আদর্শ পাচার হচ্ছে দ্বীপরাষ্ট্রের সংখ্যালঘুদের কাছে। আপাতত তাই নিজেরা নাক না গলিয়ে পরিস্থিতি কোন দিকে এগোয়, তা পর্যালোচনা করতে চাইছে নয়াদিল্লি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft