শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

হয়রানির অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে প্রত্যাহার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নেয়া হয়েছে। দেশটি অভিযোগ- ভারতে তাদের কূটনীতিকরা বারবার নানা হয়রানির শিকার হচ্ছেন।

তবে ভারত পাকিস্তানের এ অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ করার জন্য নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারের গাড়িকে ধাওয়া করা হয়েছে, তাকে রাস্তায় গালিগালাজ করা হয়েছে। স্কুলে যাওয়ার পথে দিল্লিতে হেনস্থার শিকার পাক কূটনীতিকদের সন্তানরাও।

এ অভিযোগের ব্যাপারে প্রমাণ দেয়ার পরও ভারত কোনো ব্যবস্থা না নেয়ায় মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত নয়াদিল্লির দূতাবাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে তলব করে প্রতিবাদ জানায়।

তিনি জানান, বিদেশে নিযুক্ত পাক কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারে পাকিস্তান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft