1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দর সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোন ছাড় দেয়া হবেনা - গোবিন্দগঞ্জে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সুন্দর সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোন ছাড় দেয়া হবেনা – গোবিন্দগঞ্জে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা পুলিশের নবাগত সুপার আব্দুল মান্নান মিয়া বলেছেন, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের ভূমিকা জিরো টলারেন্স। কোন ভাবেই মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবেনা। তবে পুলিশের এই কর্মকান্ডে সকল শ্রেণী পেশার সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন।

আজ ২৮ মার্চ বুধবার বিকেলে গোবিন্দগঞ্জের মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনির্দ্ধারিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আজাদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি’র জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও জিটিভি’র জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক উজ্জল হক প্রধান, দিপু চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft