মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার ১৭ মার্চ বাংলাদেশ আ.লীগ উপজেলা শাখা কর্তৃক আয়োজনে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আফরুজা বারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, পৌর আ.লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, উপাধ্যক্ষ হান্নান মিয়া, জাহাঙ্গীর আলম মনজু, সাজেদুল ইসলাম, খুরশিদ জাহান স্মৃতি, আশরাফুল আলম লেবু প্রমুখ। আলোচনা পূর্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। আলোচনা শেষে দোয়া ও পরে অতিথিবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী পালন করেন। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাশেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম। আলোচনা পূর্বে একটি র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রধান ফটকের তালা ভেঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft