1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর শপথ গ্রহন - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

সুন্দরগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর শপথ গ্রহন

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের দ্বিতীয় উপ-নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আজ ২১ মার্চ বুধবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহন করেন।

আজ বুধবার বেলা ১২টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের কক্ষে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান।

ফলে আসনটি আবারও শূন্য হলে গত ১৩ মার্চ মঙ্গলবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দ্বিতীয় উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আফরুজা বারী পান ৬৮ হাজার ৯১৩ ভোট।

এর আগে গত বছরের ২২ মার্চ প্রথমবার এই আসনের উপ-নির্বাচনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের কাছে ৩০ হাজার ৬৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। দ্বিতীয়বার উপ নির্বাচনে ১০ হাজার ১৩ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফরুজা বারীকে পরাজিত করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!