1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুচি’র ইলি ওয়াইজেল পদক কেড়ে নিল হলোকাস্ট মিউজিয়াম - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সুচি’র ইলি ওয়াইজেল পদক কেড়ে নিল হলোকাস্ট মিউজিয়াম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

 

এক সময় অর্জনকৃত স্বীকৃতি, পদক ও সম্মান একের পর এক খোয়াচ্ছেন একদা মায়ানমারের ‘গণতন্ত্রের মানসকন্যা’ বলে প্রশংসিত, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অং সান সুচি।

এবার যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম তাকে দেয়া ইলি ওয়াইজেল মানবাধিকার পুরস্কার কেড়ে নিল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ, ধর্ষণযজ্ঞ ও লোমহর্ষক অত্যাচার নির্যাতন চলতে থাকার পরও অং সাং সুচি এ বিষয়ে নীরব। এমনকি তিনি এসবকে ধামাচাপা দেবার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তার এহেন দু:খজনক নীরবতা ও নেতিবাচক ভূমিকার পর ইলি ওয়াইজেলের (Elie Wiesel) নামে প্রবর্তিত মানবাধিকার পুরস্কারটি ধরে রাখার যোগ্যতা তার আর নেই।

হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সুচিকে লেখা এক চিঠিতে।ওয়াশিংটনে মায়ানমার দূতাবাসে চিঠিটি পৌঁছে দেওয়া হয়।

সুচিকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, হলোকাস্ট মিউজিয়াম আশা করেছিল মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর সেনাবাহিনী যে বর্বরতা চালাচ্ছে, তার বিরুদ্ধে সুচি অন্তত নিন্দা ও প্রতিবাদ জানাবেন, এসব বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেবেন এবং বিপন্ন রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করবেন। কেননা সর্বজনীন মানবাধিকার ও মানুষের মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল নেত্রী হিসেবে বিশ্বব্যাপী তার পরিচিতি রয়েছে। কিন্তু সুচি এসবের কিছুই না করে চুপ থেকেছেন। এসবকে আড়াল করার অপচেষ্টা চালিয়েছেন। এজন্যই হলোকাস্ট মিউজিয়ামের মানবাধিকার পদকটির যোগ্য তিনি আর নেই।

উল্লেখ্য, অং সান সুচিকে পুরস্কারটি দেয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালে নভেম্বর মাসে হলোকাস্ট মিউজিয়াম এক রিপোর্টে, ‘রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে মায়ানমার গণহত্যা চালাচ্ছে’ বলে উল্লেখ করে। তারা মায়ানমারের মানবতাবিরোধী নৃশংস কার্যক্রমের ওপর সতর্ক নজর রাখছে। সুচির নেতিবাচক ভূমিকা ও কর্মকাণ্ড তাদের নজর এড়ায়নি।

সুচিকে লেখা চিঠিতে হলোকাস্ট মিউজিয়ামের দুটি বাক্য এরকম: ‘অত্যন্ত বেদনার সঙ্গে পুরস্কারটি ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছি আমরা। এমন একটি সিদ্ধান্ত আমরা হাল্কাভাবে নিইনি।’

তবে বিশ্বজুড়ে সুচিরি ওজনদার ভাবমূর্তি এরই মধ্যে অনেকখানি হাল্কা হয়েছে এবং সুনামে মরিচা ধরেছে। এরই মধ্যে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা খোয়ানো সেটাই প্রমাণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft