1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সারাদেশের ন্যায় সমবেত কন্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সারাদেশের ন্যায় সমবেত কন্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সমবেত কন্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একযোগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করাসহ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচিত্র প্রদর্শন এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

এছাড়াও দিবসটিতে বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft