শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সাকিব-সোহানকে জরিমানা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও টাইগার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি ক্রিস ব্রড সাকিবকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। ডিমেরিট পয়েন্ট পেয়েছেন একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহানও।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে গতকাল শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ওয়ান বাউন্স সিগন্যাল দেন আম্পায়ার। দ্বিতীয় বলটি প্রথম বলের চেয়ে আরও উপর দিয়ে চলে যায়। কিন্তু আম্পায়ার বলটি নো বল দেননি। এ নিয়ে শুরু হয় হট্টগোল।

বাংলাদেশের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে নো বলের আবেদন জানান। এ নিয়ে আম্পায়ার ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশী ক্রিকেটারদের কথা কাটাকাটি হয়। তারপরও আম্পায়ার বলটিকে ‘নো বল’দেননি। পরে অধিনায়ক সাকিব ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানকে মাঠ থেকে বের হয়ে আসার ইঙ্গিত দেন।

এদিকে, উত্তেজনার সেই মুহূর্তে নুরুলের সঙ্গে কথার লড়াই হয়েছিল লঙ্কান খেলোয়াড়দের। আর তাই তাকেও জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, এ ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে টুর্নামেন্টে ফাইনালে নামে লিখিয়েছে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft