সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

সবার জন্য সুপেয় পানি সরবরাহে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি নাগরিকের জন্য সুপেয় পানি সরবরাহে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ইতোমধ্যে ৮৪ ভাগ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছি। বিশুদ্ধ পানির জন্য জনসচেতনতা সৃষ্টি করছি।

মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পানির ভূমিকা অনেক। পানির অপর নাম জীবন। জীবজন্তু ও পশুপাখি সবার জন্য পানি প্রয়োজন। গাছপালার জন্যও পানি লাগে। তাছাড়া, কৃষিকাজের জন্যও পানি প্রয়োজন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশুদ্ধ পানি কিভাবে সংরক্ষণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্বের ১০০ কোটি মানুষ সুপেয় পানি পায় না। পানির জন্য অনেক দেশেই হাহাকার রয়েছে। আমাদের দেশে তা নেই। ’

তিনি আরও বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় থেকে নদীর ড্রেজিং করার কোনও পরিকল্পনা আসে না। আসে নদীর পাড় বাঁধাই, গাছ লাগানো, নদীর পাড়ে চার লেন রাস্তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের। কিন্তু রাস্তা করার জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের নামে আমরা এখন দেখি পুকুর ও খাল ভরাট করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো থেকে কিভাবে পানি সংরক্ষণ করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশের নদীগুলোর নাব্যতা রক্ষা করতে হবে। নদী আমাদের অভিশাপ না আশীর্বাদ হিসেবে ব্যবহার করতে হবে।’

প্রসঙ্গত, ‘পানির জন্য প্রকৃতি’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবস ছিল ২২ মার্চ। কিন্তু বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় ওইদিন সরকারি কর্মসূচি ছিল। তাই সেদিন পানি দিবস পালন করতে না পারায় আজ মঙ্গলবার (২৭ মার্চ) সরকারিভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft