1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার ৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও গাজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে জেলার হাতীবান্ধা, আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ শত ৮৪ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাজা উদ্ধার করেন পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা ওই উপজেলার তিস্তা সেতু এলাকায় অভিযান চালায়।

এ সময় ৫ কেজি ভারতীয় গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। একই সময় সদর থানা পুলিশ ৫ বোতল ফেন্সিডিলসহ বিপ্লব হোসেন ও আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মিষ্টার হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এ দিকে হাতীবান্ধা থানার পুলিশের উপ-পরিদর্শক নুর আলম ওই উপজেলার সিঙ্গিমারী এলাকায় অভিযান চালিয়ে ১ শত ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এসময় আমির হোসেন ও সুকুমার রায় নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এছাড়া কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ ফজুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

পরে তাদের লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এস এম রশিদুল হক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!