শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রিজার্ভ চুরির পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই: রিজভী

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে দলের পক্ষ থেকে আমরা যে অভিযোগ করেছিলাম সেটিও এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ইতিহাসে এতো বড় রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এতো বছর ধরে আটকে রেখেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) রিপোর্টে সেটি এখন পরিষ্কার।

শনিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী একথা বলেন।

আওয়ামী ক্ষমতাসীনরা সাধারণ মানুষের টাকা চুরির উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়নই করেনি দাবি করে রিজভী বলেন, এতো বড় একটা চুরি হলো অথচ সরকারের কোনো অনুশোচনা নেই। জনশ্রুতি আছে, রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকে এমন একজন ক্ষমতাধর ব্যক্তি আছেন যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই।

তিনি আরও বলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে, গুমকে ফৌজদারী অপরাধ গণ্য করতে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও তাদের ওপর ধারাবাহিক নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সলিডারিটি গ্রুপ ফর বাংলাদেশ। এক বিবৃতিতে তারা গণগ্রেফতার করা বিরোধীদলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সরকারের প্রতি তারা সুপারিশ করেছে। সলিডারিটি গ্রুপ ফর বাংলাদেশ গত ২২ মার্চ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কড়া নিন্দা জানিয়েছে বলেও রিজভী দাবি করেন।

তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা হেফাজতে পর্যায়ক্রমিক নির্যাতনের ফলে বাংলাদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে বলে সলিডারিটি গ্রুপ জানিয়েছে। নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় পায়ে গুলি করায় বহু মানুষ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়েছেন। একই সময়ে ৪২২ জন মানুষকে জোর করে গুম করে দেওয়া এবং ১ হাজার ৪৮০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে আইন প্রয়োগকারী এজেন্সিগুলো জড়িত বলে অভিযোগ আছে।

এর আগে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে জানায় এফবিআই। রিজার্ভ চুরির এই ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশের কাছাকাছি পৌঁছেছে এফবিআই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft