সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

যেকোনো ‘রক্তাক্ত যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশ্বের বুকে নিজের সম্মানজনক অবস্থান ধরে রাখতে যেকোনো ‘রক্তাক্ত যুদ্ধের’ জন্য চীন প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে বাৎসরিক বক্তব্য দেয়ার সময় একথা বলেন শি। এ সময় চীনকে বিভক্ত করার কোনো চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শীর্ষ মার্কিন কর্মকর্তাদের তাইওয়ান সফরের বিধান করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আইন করার পরই এই মন্তব্য করলেন চীনা প্রেসিডেন্ট। চীন তাইওয়ানকে স্বশাসিত অঞ্চল হিসেবে দেখে, যা ভবিষ্যতে একত্রীকরণ করা হবে।

শি সতর্ক করে দিয়ে বলেন, বেইজিং তার ‘এক চীন নীতি’ রক্ষায় কাজ করে যাবে। তিনি আরো বলেন, ‘দেশকে বিভক্ত করার সব কর্মকাণ্ড ও কৌশল ব্যর্থ হবে এবং জনগণের ঘৃণা কুঁড়াবে ও ইতিহাস তার বিচার করবে।’

দেশের বাইরে উন্নয়ন কর্মকাণ্ডে চীনের উচ্চাভিলাস সম্পর্কে দেশটির এই প্রেসিডেন্ট বলেন, তারা অন্য দেশের প্রতি হুমকির কারণ হবে না। তার ভাষায়, ‘যারা অন্যকে হুমকি দিয়ে অভ্যস্ত, তারাই সবাইকে হুমকি হিসেবে দেখে।’

প্রসঙ্গত, সম্প্রতি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিধান বাতিল করে নতুন আইন করেছে চীনের জাতীয় পার্লামেন্ট। এতে মাও সে তুংয়ের পর সবচেয়ে ক্ষমতাধার চীনা রাষ্ট্রপ্রধান হিসেবে আত্মপ্রকাশ করেছেন শি। পশ্চিমা সমালোচকদের ধারণা, আজীবন ক্ষমতায় থাকতেই চীনা প্রেসিডেন্ট নতুন এই আইন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft