শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের কাছে মাথায় গুলি করে এক ব্যক্তির আত্মহত্যা!

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে এক ব্যক্তি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ওই ব্যক্তি হোয়াইট হাউসের উত্তর পাশের প্রাচীরের কাছে গিয়ে নিজের মাথায় কয়েকটি গুলি করে আত্মহত্যা করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সিক্রেট সার্ভিস। খবর বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির।

এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। তারা ফ্লোরিডার মার অ্যা লাগো অবকাশ কেন্দ্রে ছিলেন। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনে ফিরে একটি ডিনারে তাদের অংশ নেওয়ার কথা ছিল।

ঘটনাটির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

চারপাশে অনেক ভিড়ের মধ্যেই লোকটি নিজেকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ঘটনাস্থল থেকে অনেক লোককে দৌঁড়ে সরে যেতে দেখা গেছে।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, দুপুরের দিকে পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ ধরে ওই ব্যক্তি হোয়াইট হাউসের বেড়ার কাছে যায়, এরপর একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে। এর কোনোটিই হোয়াইট হাউসের দিকে তাক করে ছোড়া হয়নি।

এ ঘটনার পরপরই হোয়াইট হাউসের আশপাশের রাস্তায় লোক ও গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। হোয়াইট হাউসের পাশে এ ধরনের কোনো ঘটনার পর আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া পুলিশের রুটিন কাজ।

আত্মহত্যাকারী ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে স্বজনদের জানানোর পর তার পরিচয় প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ গুলির ঘটনাটির তদন্তে নেতৃত্ব দিবে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft