সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

মোহিনী রূপে জ্যাকলিন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

 

মোহিনী! মোহিনী! মোহিনী!
হল ভর্তি করে শুধু একটাই নাম জপ করে যাচ্ছে অসংখ্য যুবক৷ দরজা দিয়ে আগমন হল মোহিনীর৷ ধীরে ধীরে পিঙ্ক কস্টিউমে এগিয়ে এলো সে৷ স্পটলাইট যেন হিপ্নোটাইজড হয়ে চলেছে মোহিনীর চালের সঙ্গে তাল মিলিয়ে৷ তারপরই শুরু হয় ধক ধক গার্লের ম্যাজিক৷

সেই আইকনিক আইটেম নাম্বার এক দো তিনের ম্যাজিকের ছোঁয়া আবারও আনতে চলেছেন জ্যাকলিন ফারন্যানডিস৷ বাঘি টু সিনেমায় তাঁর একটা আইটেম সং থাকবে সেই খবর শোনা গিয়েছিল৷ সেই খবরে এবার শিলমোহর পড়ল৷ রিলিজ হল গানের জ্যাকলিনের লুক৷

মাধুরী দিক্ষিত লুক ছিল একবারে ডিভার মতো৷ সঙ্গে তাঁর চার্ম৷ একদম ‘চেরি অন দ্য কেক’৷ জ্যাকলিনের লুকও কিন্তু দারুণ গ্ল্যামারাস৷ কস্টিউমের রঙ, ডিজাইন অনেকটাই একরকম কিন্তু রেট্রোর মধ্যে রয়েছে আধুনিকতার টাচ৷

জ্যাকলিন যে অসাধারণ ফ্লেক্সিবেল ডান্সার তা কারোর অজানা নয়৷ মাধুরীর নাচ তো অতুলনীয়৷ তার জন্যই কি জ্যাকলিনকে বেছে নেওয়া হল এই গানের রিমেকের জন্য! কেমন হবে এই রিমেক? এবার কেবল অপেক্ষা গান রিলিজের৷ অবশ্য জ্যাকলিনকে এই বিষয় সম্পূর্ণ ভরসা করেন ভক্তরা৷

এর আগেও তিনি ক্যামেরার লেন্স কাঁপিয়েছেন কয়েকটি আইটেম সং এ৷ লাত লগ গেই, সুরাজ ডুবা হ্যয়, চিট্টিয়া কালাইয়া. জাদু কি ঝাপ্পি৷ লিস্ট কিন্তু বেশ বড়ো৷ সবকটাতেই তাঁর উম্ফ কোশেন্টে কিন্তু ভরপুর৷ জ্যাকলিনের বক্তব্য মাধুরী দিক্ষিত লেজেন্ড৷ তাঁর জায়গা কখনও কেউ নিতে পারবেনা৷

তবে এক দো তিনের রিপ্রাইজ ভারশনই সিনেমার ইউএসপি নয়৷ ইউএসপি আরো অনেক জিনিস৷ কেমিস্ট্রি, অ্যাকশন, থ্রিল৷ ৷ মুখ্য ভূমিকায় অ্যালেজেড কাপেল টাইগার শ্রফ ও দিশা পাটানি৷ ছবিটি রিলিজ করছে ৩০ মার্চ৷

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft