1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মিরপুরের পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

মিরপুরের পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক : মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)পরিদর্শকের নাম মো. জালালউদ্দিন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে ।

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর তাঁকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।

ডিবির একটি সূত্র জানিয়েছে, জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। তাঁর রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না।

ডিবির একটি সূত্র জানায়, গতকাল গভীর রাতে মধ্য পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। তারা সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরিদর্শক জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন।

দিবাগত রাত একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মধ্য পীরেরবাগের তিনতলার একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযান শুরু করার পর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পরিদর্শক জালালউদ্দিন আহত হন।

গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায় বলে জানান ডিএমপি কমিশনার। আছাদুজ্জামান মিয়া বলেন, বাড়িটিতে থাকা লোকজন সন্ত্রাসী না কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য, তা এখনই বলা যাচ্ছে না। বাড়িতে অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। পুরো ভবন ও আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তল্লাশি শেষে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!