1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মালয়েশিয়াকে ১০-১ গোলে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়েরা - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

মালয়েশিয়াকে ১০-১ গোলে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়েরা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

হংকংয়ে জকি ক্লাব নারী ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। চার জাতি টুর্নামেন্টে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা।

জোড়া গোল উদযাপনে মাতেন তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একবার করে লক্ষ্যভেদ করেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার জুনিয়র।

২০১৭ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অ-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়েই তহুরা-আনুচিংরা হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। এবার লাল-সবুজ জার্সিতে হংকং মাতাচ্ছে বাংলাদেশের কিশোরীরা।

খেলার প্রথমার্ধেই ৬-০ গোলে লিড নেয় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। বিরতির পর আরও চারটি গোলের বিপরীতে হজম করতে হয় একটি।

নারী ফুটবলে এর আগে একবারই মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিনিয়রদের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল মালয়েশিয়া। কিন্তু এবার বাংলাদেশের জুনিয়রদের সামনে দাঁড়াতেই পারলো না তারা। যাকে বলে ঐতিহাসিক পরাজয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft