সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ভারতে বরযাত্রী বহনকারী ট্রাক নদীতে, নিহত ২৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে বরযাত্রী বহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নদীতে পড়ে গেলে অন্তত ২৫ জন প্রাণ হারায়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির একজন কর্মকর্তা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে সেতু থেকে আট মিটার নিচের শুকনো নদীতে পড়ে যায়।

গুজরাটের পুলিশ পরিদর্শক কে জে কাদাপদা বলেন, ‘ট্রাকটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।’

উল্টো যাওয়া ট্রাকের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা।
আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে ভবনগরে এই দুর্ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft